Home জাতীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি
জাতীয়

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি

Share
Share

খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের বিরোধের কারণে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী এবং যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্বনির্ধারিত জনসংযোগ কর্মসূচিকে প্রতিহত করতে দলের আরেক অংশ প্রতিবাদ সমাবেশ ডাকার ঘোষণা দেয়। শুক্রবার বিকেলে দিঘলিয়ার পথের বাজারে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লার নেতৃত্বে পারভেজ মল্লিকের জনসংযোগ কার্যক্রম ঠেকানোর জন্য সব খেয়াঘাট বন্ধ করা হয়। ১৪৪ ধারা জারির পর নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু মোল্লা কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সমর্থক। নির্বাচনে হেলাল ও পারভেজ মল্লিক দুজনই খুলনা-৪ আসন থেকে মনোনয়নপ্রার্থী। হেলালকে সমর্থন করতে মিন্টু মোল্লা এ উদ্যোগ নিয়েছেন।

সাইফুর রহমান মিন্টু মোল্লা দাবি করেন, ‘বিএনপি নেতা আবু হোসেন বাবুর ওপর হামলার প্রতিবাদে পূর্বে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ঘোলাটে করতে অন্য পক্ষ একই স্থানে সমাবেশ ডাকে।’ পারভেজ মল্লিক বলেন, ‘আমার জনসংযোগ কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল। পরিকল্পিতভাবে তা বাধাগ্রস্ত করা হয়েছে। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, দুই পক্ষ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় উত্তেজনা দেখা দেয় এবং শান্তি রক্ষার জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

Related Articles

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে...