Home জাতীয় অপরাধ বাবার নির্দেশে চাচার হাতে খুন , হত্যার আগে ধর্ষণ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বাবার নির্দেশে চাচার হাতে খুন , হত্যার আগে ধর্ষণ

Share
Share

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বসতঘরের রান্নাঘর থেকে আয়েশা (১১) নামে স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য পুলিশ উদঘাটন করেছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় অভিযুক্ত আয়েশার চাচা রুবেল ও নিহতের বাবা বাবুল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্তরা। এর আগে, রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামের নিজ বসতবাড়ির রান্নাঘর থেকে স্কুলছাত্রী আয়েশা মনির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, দুপুরে চাচা রুবেলকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নিহতের বাবার জড়িত থাকার কথা স্বীকার করেন রুবেল। পরে বাবুলকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিহত আয়েশার মা সৌদি আরবে থাকেন। বাড়িতে তাদের সঙ্গে বসবাস করা দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে আয়েশা তার বাবাকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। ঘটনাটি মা ও পরিবারের অন্য সদস্যদের জানিয়ে দেওয়ার কথা বললে না জানানোর অনুরোধ করেন বাবুল। এরপরই মেয়েকে হত্যার পরিকল্পনা করেন তিনি। এদিকে বাড়িতে প্রতি বেলায় খাবার খেতে আসতেন তার চাচাতো চাচা রুবেল। রুবেলকে বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে নিজ কন্যা আয়েশাকে হত্যার নির্দেশ দেন বাবুল। তার নির্দেশেই আয়েশাকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করেন রুবেল। এরপরে বাবা ও চাচা মিলে মরদেহ বস্তাবন্দি করে গুমের চেষ্টা করেন। তারা গুমে ব্যর্থ হয়ে বস্তাটি রান্নাঘরের এক কোণে রেখে দেন। যা পরে উদ্ধার করে পুলিশ।

রাঙ্গাবালী থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, চাচা রুবেলের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে নিহতের বাবাকেও গ্রেফতার করা হয়েছে। আদালতে তারা হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাছাড়া প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সব তথ্য প্রমাণও পাওয়া গেছে। আদালতে বিচারের জন্য চার্জশিট দাখিল করা হবে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না”: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের বৈধ কাজে কেউ অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করতে পারবে না। এমন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৩...

“নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক”: তাজুল ইসলাম

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দের লোক নিয়োগ দেওয়া স্বাভাবিক। তবে আন্তর্জাতিক অপরাধ...

Related Articles

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যে...

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে ছাত্রদলের ইফতার বিতরণ

সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নগরীর পাঠানঠুলা এলাকায় অর্ধশতাধিক...

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচন: ৬ পদে বিএনপি, ৮ পদে আওয়ামী লীগ জয়ী; জামায়াত শূন্য

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ...

ঝিনাইদহে ছাত্রলীগের নেতৃত্বে আওয়ামী লীগের অফিসে জাতীয় পতাকা উত্তোলন

বাংলাদেশ আওয়ামী লীগ–এর ঝিনাইদহ জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের একটি...