ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সুমন দাস, হৃদয় হাওলাদার, হাবিবুল্লাহ শেখ, মো. ফিরোজ শেখ ও মোতালেব হোসেন। তাঁদের বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলায় কচুয়া আদালতের এজলাসসংলগ্ন বারান্দায় বিচারপ্রার্থীরা অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ছাদের পলেস্তারার একটি বড় অংশ খসে নিচে পড়ে। এতে পাঁচজন আহত হন। পরে আদালতের কর্মচারী ও উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য বিচারিক কার্যক্রমও বিঘ্নিত হয়।
আহত ব্যক্তি মো. ফিরোজ শেখসহ কয়েকজন বিচারপ্রার্থী অভিযোগ করেন, ভবনটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফাটল দেখা দিলেও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এজলাসসংলগ্ন বারান্দায় প্রতিদিন বিপুলসংখ্যক বিচারপ্রার্থী অবস্থান করেন। ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ অবগত থাকলেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন বলেন, আহত ব্যক্তিদের মাথা, ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এম. এম. মাহাবুব মোর্শেদ লালন বলেন, আদালত ভবনটি অনেক পুরোনো। ভবনের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর আগে সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে একাধিকবার জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনার পর বিচারকেরা হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন।
তিনি আরও বলেন, ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার অথবা প্রয়োজন হলে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বিকল্প ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণের যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের ২০২৬–২৭...
ByDesk ReportSeptember 2, 2026যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) চার সদস্য নিহত হয়েছেন। বুধবার আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।...
ByDesk ReportSeptember 2, 2026মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের...
ByDesk ReportSeptember 3, 2026ঢাকার সাভারে আশ্রয়ের আশা দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়...
ByDesk ReportSeptember 3, 2026ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...
ByDesk ReportSeptember 2, 2026মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পাবলিক হেলথ রিসার্চ...
ByDesk ReportSeptember 2, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment