Home আঞ্চলিক বাগেরহাটে দীঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বাগেরহাটে দীঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

Share
Share

বাগেরহাট সদর উপজেলার পচা দীঘি থেকে সুমন্ত বিশ্বাস (৩৮) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাগেরহাট পৌরসভার পচা দীঘি এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন্ত বিশ্বাস, চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি এবং বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডি মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি মাহমুদ উল হাসান) জানান,“সোমবার দুপুরে বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত। দুপুরে খাবার খাওয়ার কথা বলে বের হন, এরপর আর ফেরেননি।”

পরদিন সকালে স্থানীয়রা দীঘিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।”

স্থানীয়রা জানান, নিহত সুমন্ত বিশ্বাস এলাকার পরিচিত ও পরিশ্রমী রাজমিস্ত্রি ছিলেন। হঠাৎ নিখোঁজ হওয়ার পর সকালে দীঘিতে তার মরদেহ ভাসতে দেখা যায়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...