Home জাতীয় বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ
জাতীয়

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ

Share
Share

বাংলা গানের আকাশের অমর নক্ষত্র, ‘গানের পাখি’ খ্যাত সাবিনা ইয়াসমিন আজ ৭২ বছরে পদার্পণ করলেন। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পী টানা পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার সুরেলা কণ্ঠে মুগ্ধ করেছেন কোটি শ্রোতাকে।

সাবিনা ইয়াসমিনের গাওয়া গান সংখ্যা প্রায় ১০ হাজার। বাংলা চলচ্চিত্রের গান থেকে শুরু করে আধুনিক, লোকসংগীত, দেশাত্মবোধক কিংবা উচ্চাঙ্গ সংগীত—সব ক্ষেত্রেই সমান দক্ষতায় গান গেয়ে তিনি জয় করেছেন সংগীতপ্রেমীদের হৃদয়।

তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৬টি বাচসাস পুরস্কার, একুশে পদক (১৯৮৪) এবং দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) অর্জন করেছেন।

মাত্র ৮ বছর বয়সে ‘নতুন সুর’ সিনেমায় শিশু শিল্পী হিসেবে প্রথম গান করেন তিনি। এরপর ১৩ বছর বয়সে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে “মধুর জোছনা দীপালি” গান দিয়ে মূলধারায় কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। সেখান থেকেই শুরু, আর আর ফিরে তাকাতে হয়নি।

তার গাওয়া “একটি পাখি দুপুরে রোদে”, “একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে”-সহ অসংখ্য গান আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। আলতাফ মাহমুদ, খান আতাউর রহমান, রবীন ঘোষসহ কিংবদন্তি সুরকারদের সুরে তার গান বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছে।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমানভাবে ছিলেন সক্রিয়। ইংল্যান্ড, সুইডেন, যুক্তরাষ্ট্র, বাহরাইন, ভারত ও পাকিস্তানসহ বহু দেশে সংগীত পরিবেশন করেছেন। সংগীত ছাড়াও তিনি অভিনয় করেছেন গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত চলচ্চিত্র ‘উল্কা’-য়।

গানপ্রেমীদের কাছে সাবিনা ইয়াসমিন শুধু একজন শিল্পী নন, বরং বাংলা সংগীতের ইতিহাসে চিরভাস্বর এক অনন্য নাম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...