Home জাতীয় অপরাধ বরগুনার আরাফাত হ’ত্যা মা’মলার প্রধান আসামি গ্রে’প্তার।
অপরাধআইন-বিচারজাতীয়

বরগুনার আরাফাত হ’ত্যা মা’মলার প্রধান আসামি গ্রে’প্তার।

Share
Share

পুলিশ, বরগুনার তালতলীতে মোটরসাইকেল চালক আরাফাত খান হত্যা মামলার প্রধান আসামি সোহেল সিকদারকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তালতলী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে ।

আরাফাত হত্যার পর থেকেই মূল অভিযুক্ত সোহেল পলাতক ছিল বলে পুলিশ জানিয়েছেন।

প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে বাড্ডা থানার পুলিশের সহায়তায় সোহেল সিকদারকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে তালতলী থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাতে তালতলীর কচুপাত্রা বাজারে অবস্থানকালে আরাফাত খান ও তার বন্ধু হাবিবুল্লাহর ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ঘটনাস্থলেই নিহত হন আরাফাত। গুরুতর আহত হন হাবিবুল্লাহ।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতা সোহেল সিকদারসহ স্থানীয়ভাবে পরিচিত কয়েকজনকে অভিযুক্ত করা হয়।

তবে মামলায় প্রকৃত আসামিদের পাশাপাশি কয়েকজন নিরীহ ব্যক্তিকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে গিয়ে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন এটি এলাকাবাসীর দাবি।

আরাফাত হত্যার প্রতিবাদে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা দ্রুত বিচার ও মামলা থেকে নিরীহ ব্যক্তিদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আরাফাত হত্যা মামলার মূল অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

Related Articles

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...