Home জাতীয় বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
জাতীয়

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Share
Share

প্রবীণ রাজনীতিবিদ, প্রগতিশীল চিন্তাবিদ ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া বদরুদ্দীন উমর মুক্তবুদ্ধি ও প্রগতির সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর ছিলেন। ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা, গবেষণা, ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি অবিচল নিষ্ঠা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পরিবর্তনে বদরুদ্দীন উমর গোড়া থেকেই গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন এবং জুলাই আন্দোলনকে উপমহাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব গণজাগরণ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি উমর শুধু তাত্ত্বিকই ছিলেন না, ছিলেন আজীবন সংগ্রামী, যিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

শোকবার্তায় প্রফেসর ইউনূস বলেন, “জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য সরকার তাকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছিল। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাশীল মানুষের জন্য তার লেখনী ও জীবনদর্শন অনন্য পথনির্দেশ হয়ে থাকবে।” তিনি বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভোগার পর ৯৪ বছর বয়সে রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান বদরুদ্দীন উমর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...