Home আঞ্চলিক বগুড়ায় করতোয়া নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বগুড়ায় করতোয়া নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Share
Share

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে পুলিশ এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে। উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তফিজার ফকির (৪২) নিয়ামতপুর পশ্চিমপাড়া এলাকার মৃত এরমাদ আলী ফকিরের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, তফিজার ফকির গত ৮ আগস্ট বিকেল থেকে নিখোঁজ ছিলেন। পরদিন বিকেল ৪টার দিকে তার বড় ভাই নবীর উদ্দিন বাড়ি থেকে অদূরে নদীর পূর্ব দিকে ভাসমান অবস্থায় তফিজার ফকিরের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, পরিবারের দাবি অনুযায়ী তফিজার ফকির মৃগী রোগী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...