Home আন্তর্জাতিক ফ্রান্সে সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প
আন্তর্জাতিক

ফ্রান্সে সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প

Share
Share

 

ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য আবারও অভিবাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ অক্টোবর) তিনি ইউরোপের দেশগুলোর পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার আহ্বান জানান। এ সময় প্যারিস শিগগিরই মুসলিম শহরে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ফ্রান্সে যা ঘটছে, তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে; স্কুল বা অন্য কিছুর নয়। এটি অভিবাসনের সমস্যা। আমি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে বলেছি, আপনাদের সীমান্ত বন্ধ করে দিন।’

এনডিটিভির খবরে বলা হয়, এর আগের দিনও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। মাখোঁর সঙ্গে একসময় হওয়া কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অনেক আগেই আমি তাঁকে বলেছিলাম, আপনারা ফ্রান্সে বড় ভুল করছেন। আপনারা সারা বিশ্বের মানুষকে দেশে প্রবেশ করতে দিচ্ছেন। পুরো পৃথিবী যেন ভেতরে চলে আসছে।’

ট্রাম্প আরও বলেন, ‘প্যারিস খুব শিগগিরই একটি মুসলিম শহরে পরিণত হবে। ইউরোপ যদি সীমান্ত বন্ধ না করে এবং বিক্ষোভকারীদের মতো অপরাধীদের বের করে না দেয়, তাহলে ইউরোপ শেষ হয়ে যাবে।’

সপ্তাহান্তে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে এসব বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সে দেখা সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম বলে উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে কঠোর ও স্পষ্ট বক্তব্য দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্টভাবে...

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন। বিগত ১৭...

Related Articles

স্ত্রীকে খুঁজতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন জাপানি স্বামী

প্রতি মাসে দুবার ছোট একটি মাছ ধরার নৌকায় চড়ে উপকূল থেকে কয়েক...

সৌদিতে নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড: ব্যভিচার ও তথ্যপ্রযুক্তি অপরাধের ভিন্ন অভিযোগ প্রকাশ

সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম...

পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১৩, আহত অন্তত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি...

দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনের সংলগ্ন ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির সরকারি বাসভবন সংলগ্ন ঐতিহাসিক রেসকোর্স মসজিদটি খালি...

;