Home জাতীয় অপরাধ ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

Share
Share

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

নিহত যুবকের নাম কামতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি বিলাসপুরে একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে অভিযুক্ত রোশনি সূর্যবংশী (২২)-এর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। এর মধ্যে কামতা প্রসাদ রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং ফোন ও মেসেজে ব্লক করেন। এতে ক্ষুব্ধ হয়ে রোশনি তাঁর বাসায় যান ।

পুলিশ জানায়, বাসায় গিয়ে তিনি কামতার মোবাইল ফোন দেখতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যেই রোশনি কামতার বুকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। চিৎকার শুনে রুমমেট এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

বিলাসপুর পুলিশের কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোশনি দাবি করেছেন, তিনি ভয় দেখানোর উদ্দেশ্যে ছুরি সঙ্গে নিয়েছিলেন। তবে ঘটনার পূর্ণ প্রেক্ষাপট ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, নিহত যুবক স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মীয়। তবে তদন্তে এ বিষয়টি প্রভাব ফেলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, সম্পর্কের জটিলতা এবং হত্যার পরিস্থিতি নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, শান্তিরক্ষী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ তথ্য জানিয়েছে লেবাননে...

বিশ্বের দ্রুততম সাবমেরিন ‘সুপার সাব’ দাম ৫৭ লাখ ডলার

নেদারল্যান্ডসের একটি কোম্পানি ‘সুপার সাব’ নামে বিশ্বের অন্যতম দ্রুততম সাবমেরিন তৈরি করেছে, যার মূল্য ৫৭ লাখ ৫০ হাজার ডলার। আধুনিক প্রযুক্তি ও বিলাসিতার...

Related Articles

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলে ‘বিতর্কিত’ আইন পাশ

এক ঐতিহাসিক ও চরম বিতর্কিত সিদ্ধান্তে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে নতুন...

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি সচল করতে ইসলামাবাদে চার দেশের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ...

বাইবেলের ভবিষ্যদ্বাণী- ইরান যুদ্ধের মাধ্যমে শেষ জামানায় পদার্পণ করেছে বিশ্ব

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাত কোনো সাধারণ ভূ-রাজনৈতিক লড়াই নয়, বরং এটি...

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে...