Home রাজনীতি ফেসবুকে বিকৃত ছবি ছড়ানোয় বিএনপি–জামায়াত সংঘর্ষ
রাজনীতি

ফেসবুকে বিকৃত ছবি ছড়ানোয় বিএনপি–জামায়াত সংঘর্ষ

Share
Share

চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কেন্দ্রীয় দুই শীর্ষ নেতার বিকৃত ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা–কর্মীরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর জেলা জামায়াত জরুরি বৈঠক ডেকে গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করার পাশাপাশি তাঁকে আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দিয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে দু’দল মুখোমুখি হলে ধাওয়া–পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে লাঠি ও ইটপাটকেল ব্যবহৃত হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন, তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর রাতে এক বিবৃতিতে জেলা জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান মিয়া বলেন, ইউনিয়ন সভাপতির অসাবধানতাবশত ওই ছবি ফেসবুকে শেয়ার হয়েছিল এবং পরে তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন। তবুও সহিংসতা মেনে নেওয়া যায় না। জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী জানান, শৃঙ্খলাভঙ্গের দায়ে মাওলানা ইলিয়াস হোসেনের সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল জোরদার করেছে বলে জানা গেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়...