Home জাতীয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর
জাতীয়

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

Share
Share

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং প্রশিক্ষণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অনেক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংসার চালাতে ক্লাস শেষে দ্বিতীয় কাজ কিংবা কৃষিকাজ করতে বাধ্য হন। এ বাস্তবতা বিবেচনায় তাদের সম্মানী বাড়ানো প্রয়োজন।

প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, ‘আমরা যদি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দিতে না পারি, তাদের সম্মানী যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত মানের শিক্ষা প্রত্যাশা করা কঠিন।’

শিক্ষকদের আর্থিক বাস্তবতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ক্লাস শেষ করেই দ্বিতীয় কোনো কাজে বা কৃষিকাজে যুক্ত হন, কারণ তা না হলে তাদের সংসার চলে না। মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়।

তিনি বলেন, শিক্ষকরা যেন জীবিকার জন্য দ্বিতীয় কাজ করতে বাধ্য না হন এবং তাদের সময় ও মেধা শিক্ষার্থীদের শিক্ষাদানে ব্যয় করতে পারেন, সে জন্য পর্যায়ক্রমে তাদের সম্মানী বাড়ানো হবে। একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাও আরও জোরদার করা হবে।

শিক্ষাখাতের অতীত পরিস্থিতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে পর্যাপ্ত মনোযোগ দেওয়া হয়নি। শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ ও তাদের আর্থিক অবস্থার উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

Related Articles

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

;