Home সাম্প্রতিক প্রধানমন্ত্রী যাবেন তাই বালু দিয়ে ঢেকে দেওয়া হলো ২০ বছরের আবর্জনা
সাম্প্রতিক

প্রধানমন্ত্রী যাবেন তাই বালু দিয়ে ঢেকে দেওয়া হলো ২০ বছরের আবর্জনা

Share
Share

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শনিবার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের খিলপাড়া এলাকায় গিয়ে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জেবুন নাহার শাম্মী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ময়লার স্তূপগুলো অস্থায়ীভাবে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সড়ক দিয়েই প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ শহরে প্রবেশ করবেন।

একই সঙ্গে জেলা শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা এবং বাসাবাড়ির আঙিনার আবর্জনা সরানোর উদ্যোগও নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে পৌরসভার বিভিন্ন বাজার ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা ট্রাকে করে ওই সড়কের পাশে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে ময়লা জমে সেখানে বড় স্তূপ তৈরি হয়েছিল। স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকের বর্জ্যও সেখানে ফেলা হয়।

খোলা জায়গায় আবর্জনা ফেলার কারণে সড়ক ও আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ, পরিবেশদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ভৈরবগামী হাজারো যানবাহন ও পথচারী চলাচল করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ময়লা অপসারণের দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত এক সপ্তাহে ময়লার কিছু অংশ সরানো হয়েছে এবং কিছু অংশ বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একই সড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ময়লার স্তূপও বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

সরেজমিনে খিলপাড়া এলাকায় দেখা যায়, সড়কের পাশে আগের মতো ময়লার স্তূপ নেই। দুর্গন্ধও কমেছে। আগে ময়লার তীব্র গন্ধ থেকে বাঁচতে নাক চেপে চলাচল করলেও এখন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন পথচারীরা।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, ‘ময়লা সরানোর জন্য পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দ্রুত বালু চাপা দিয়ে ময়লা ঢেকে দেওয়া হচ্ছে। এতে প্রমাণিত হয়, কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব। তবে শুনেছি, এটি অস্থায়ীভাবে করা হচ্ছে। আমরা চাই, স্থায়ীভাবে ময়লার সমস্যার সমাধান হোক।’

জেবুন নাহার শাম্মী বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লা ফেলার জায়গাটি আপাতত অস্থায়ীভাবে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তবে এখানে স্থায়ীভাবে ময়লা নিরসনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিছুদিন পর সেটি চালু করা যাবে।’

প্রধানমন্ত্রী কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং অনুদান ও সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...