Home আন্তর্জাতিক প্রথমবারের মতো সৌদিতে মদ বিক্রি শুরু
আন্তর্জাতিক

প্রথমবারের মতো সৌদিতে মদ বিক্রি শুরু

Share
Share

সৌদি আরব তাদের দীর্ঘদিনের অ্যালকোহল নিষেধাজ্ঞা আংশিক শিথিল করে প্রথমবারের মতো অ-মুসলিম বিদেশি বাসিন্দাদের কাছে মদ বিক্রি শুরু করেছে। এখন থেকে রাজধানী রিয়াদের নির্দিষ্ট লাইসেন্সধারী দোকান থেকে বেতন যাচাই-বাছাইয়ের শর্তে অ্যালকোহলিক পণ্য কেনার সুযোগ পাবেন উচ্চআয়সম্পন্ন বিদেশিরা। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

নতুন নীতিমালা অনুযায়ী, মদ কিনতে হলে বিদেশি নাগরিকদের মাসে কমপক্ষে ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার) আয় থাকতে হবে। দোকানে প্রবেশের আগে বিদেশি বাসিন্দাদের বেতন সার্টিফিকেট দেখাতে হবে এবং তা যাচাই হওয়ার পরেই তারা কেনাকাটার অনুমতি পাবেন।

জানা গেছে, রিয়াদে অবস্থিত এই দোকানটি বর্তমানে সৌদি আরবের একমাত্র লাইসেন্সধারী অ্যালকোহল আউটলেট, যেখানে এতদিন শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের কাছেই মদ বিক্রি করা হতো। এবার প্রথমবারের মতো সাধারণ অ-মুসলিম বিদেশিদেরও সেই সুযোগ দেওয়া হচ্ছে।

এ সুবিধা মূলত তাদের জন্যই, যারা সৌদির ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ বা গ্রিন কার্ডের অধিকারী। এই বিশেষ আবাসিক সুবিধা দেওয়া হয় দক্ষ পেশাজীবী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের, যারা পাঁচ বছরের মধ্যে অন্তত ৩০ মাস সৌদি আরবে অবস্থান করেন।

প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারীরা সৌদিতে বসবাস, বিনিয়োগ, ব্যবসা এবং সম্পত্তি ক্রয়ের বিশেষ সুযোগ পেয়ে থাকেন। এবার তাদের জন্য অ্যালকোহল কেনার অতিরিক্ত সুবিধা যোগ হলো।

সৌদি আরবে বহু দশক ধরে কঠোরভাবে অ্যালকোহল নিষিদ্ধ। মুসলিম নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকছে, তবে অ-মুসলিম বিদেশিদের ক্ষেত্রে সীমিত আকারে নিয়ম শিথিল করা হয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এটি সৌদি আরবের চলমান সামাজিক ও প্রশাসনিক সংস্কারের একটি অংশ, যা ভিশন-২০৩০ লক্ষ্যের সঙ্গেও সম্পর্কিত।

গালফ অঞ্চলে পর্যটন, ব্যবসা ও বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশটি বিগত কয়েক বছরে বিভিন্ন বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করছে। তবে মদ বিক্রির এই সিদ্ধান্ত সামাজিক পরিসরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ করতে প্রতিদ্বন্দ্বী দেশ চীন-এর সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে...

গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

গোপনে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েল এবং যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে গোপন...

Related Articles

মার্কিন রিপোর্টে আরএসএস-র নিষেধাজ্ঞা সুপারিশ ভারতের তীব্র প্রতিক্রিয়া

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ...

বিশ্বরাজনীতির চাপে তাকাইচির নেতৃত্বে জাপানের কঠিন পরীক্ষা

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ে এমন কিছু...

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির...

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব...