Home আঞ্চলিক পুকুরে মিলল অন্তঃসত্ত্বা গৃহবধূর বস্তাবন্দি মরদেহ
আঞ্চলিকজাতীয়

পুকুরে মিলল অন্তঃসত্ত্বা গৃহবধূর বস্তাবন্দি মরদেহ

Share
Share

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের সাত দিন পর, চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইতি বেগম ওই গ্রামের রাসেল শেখের স্ত্রী এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে রাসেল শেখের সঙ্গে ইতি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য দেখা দিত। সর্বশেষ ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন ইতি। তিন দিন পর ২৭ নভেম্বর স্বামী রাসেল শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি মোস্তফা কামাল জানান, রাতে স্থানীয়রা পুকুরে ভেসে থাকা একটি বস্তা দেখে পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে অন্তঃসত্ত্বা ইতি বেগমের মরদেহ উদ্ধার করে।“মরদেহটির হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই স্বামী রাসেল ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪৮২৯ জন

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সংঘাত শুরু...

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

খুলনায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জান্নাতুল মাওয়া (৪.৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে নগরের হরিণটানা...

Related Articles

দৌলতদিয়া ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে...

মায়ের পর পদ্মায় ভেসে উঠল জাবি ছাত্র রাইয়ান ও ভাগ্নের লাশ

পদ্মার ঢেউয়ে বিলীন হয়ে গেল এক মেধাবী স্বপ্ন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে...

স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি আব্দুল মুহিত রাসেলের শ্রদ্ধা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা...

পদ্মায় বাসুডুবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...