Home জাতীয় অপরাধ পিরোজপুরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজন আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

পিরোজপুরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজন আটক

Share
Share

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার একদিন পর পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী কলেজছাত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি পালিত মায়ের বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। অটোরিকশায় ওঠার পর চারজন অজ্ঞাত যুবক তাকে উপজেলার বাদুরা গ্রামে নির্জন বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইকের চালকও তাকে ধর্ষণ করেন।

ছাত্রীটি আরও জানিয়েছেন, তার বাবা-মা মৃত। ছোটবেলা থেকেই তিনি শংকরপাশা গ্রামে পালিত মায়ের সঙ্গে থাকেন। সম্প্রতি ঢাকার কলেজ থেকে শংকরপাশায় এসেছেন। পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম...

লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, শান্তিরক্ষী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ তথ্য জানিয়েছে লেবাননে...

Related Articles

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে...

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী

নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে...

শেখ হাসিনার শাসনামলে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিগত...

গাজীপুর টঙ্গীতে চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কে চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে ভয়াবহ...