Home রাজনীতি ‘পিপলস পাওয়ার পার্টি’ , নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
রাজনীতি

‘পিপলস পাওয়ার পার্টি’ , নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Share
Share

ঢাকার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে শনিবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘পিপলস পাওয়ার পার্টি’। জুলাই বিপ্লবের স্বপ্ন ও সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে—এমন আশঙ্কা থেকে কয়েকজন তরুণ-প্রবীণ রাজনৈতিক কর্মী এই দল গঠনের উদ্যোগ নিয়েছেন। তবে ঘোষণার আয়োজনে ছিল কিছু বিশৃঙ্খল মুহূর্তও।

দলটির উপদেষ্টাদের মধ্যে একজন যখন দলের নাম ঘোষণা করতে উঠলেন, তখন হঠাৎ আটকে যান। পরে পেছনের ব্যানারে লেখা দেখে দলের নাম উচ্চারণ করেন তিনি। একইভাবে সাংবাদিকেরা ঘোষণাপত্রের কপি চাইলে আয়োজকেরা সেটি দিতে ব্যর্থ হন।

দলটির মুখপাত্র ফয়সাল আহমদ জানান, ১১ সদস্যের উপদেষ্টা কমিটি দিয়ে তাদের যাত্রা শুরু হলেও এখনো পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হয়নি। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। স্লোগান নির্ধারণ করা হয়েছে—“সার্বভৌমত্ব, আগ্রাসন প্রতিরোধ ও উন্নয়ন।”

উপদেষ্টা কমিটির বেশির ভাগ সদস্য এর আগে ‘আম জনতা পার্টি’র সঙ্গে যুক্ত ছিলেন। দল ছাড়ার কারণ জানতে চাইলে তাঁরা জানান, আগের দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে। এ কারণেই নতুন দল গঠন করেছেন।

মুখপাত্র ফয়সাল আহমদ, যিনি আম জনতা পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক, বলেন, “আমরা মনে করি দেশের প্রায় সব রাজনৈতিক দলই তাদের আদর্শ থেকে সরে গেছে। আমাদের এই উদ্যোগ কোনো নির্বাচনী এজেন্ডা নয়। জুলাই বিপ্লবের স্বপ্ন যাতে হারিয়ে না যায়, সে চিন্তা থেকেই আমরা নতুন দল গড়েছি।”

দলের কাজ কী হবে—এমন প্রশ্নে আরেক উপদেষ্টা এস এম ফাহিম বলেন, “আমরা শুধু আগ্রাসনবিরোধী নই, সরাসরি আগ্রাসন প্রতিরোধী শক্তি হতে চাই। আমাদের মূল এজেন্ডা দুটি—বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও আগ্রাসন প্রতিরোধ।”

আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শেষ হলেও দলের পূর্ণাঙ্গ পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় এখনো পরিষ্কার নয়। তবে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম নিজেদের আলাদা অবস্থান গড়ার ইঙ্গিত দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়...