Home আঞ্চলিক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় কয়লা খনির শ্রমিক নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় কয়লা খনির শ্রমিক নিহত

Share
Share

দিনাজপুরের পার্বতীপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম লুৎফর রহমান (৪৪)। এ ঘটনায় একটি কাভার্টভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) রাত প্রায় ৮টার দিকে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের কালুপাড়া মেন্নার চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লুৎফর রহমান বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। প্রতিদিনের মতো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

বড়পুকুরিয়া কয়লা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম জানান, খনি এলাকা থেকে বিরামপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনের ধাক্কায় লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মিন্টু চন্দ্র রায় বলেন, দুর্ঘটনায় জড়িত কাভার্টভ্যানটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এখন তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-রুট হরমুজ প্রণালি এবং...

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার...

Related Articles

‘নিজের শিক্ষার্থীদের ওপর কীভাবে গুলির নির্দেশ দেব’: ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়েরকৃত দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের...

হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত ফুরিয়েছে

দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক...

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে...

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী

নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে...