Home আঞ্চলিক পাবনায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অটোরিকশা চালকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পাবনায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অটোরিকশা চালকের মৃত্যু

Share
Share

পাবনার ঈশ্বরদী উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অটোরিকশা চালক হারান আলী (৫০) মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পতিরাজপুর গ্রামে তার নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হারান আলী আজগর আলীর ছেলে এবং মুলাডুলি ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রাতে ঘুমের সময় হঠাৎ একটি বিষধর সাপ হারান আলীর ওপর হামলা চালায়। পরিবারের সদস্যরা বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয় এক ওঝার কাছে চিকিৎসার জন্য নিয়ে যান। রাতভর ঝাড়ফুঁক চললেও তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যায়। শেষ পর্যন্ত সকালে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী আব্দুস সালাম জানিয়েছেন, মাত্র এক সপ্তাহ আগে একই এলাকায় সিগ্ধা খাতুন (১৮) নামের এক গৃহবধূও সাপের কামড়ে মারা গিয়েছিলেন। তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে এন্টিভেনম প্রয়োগ করা হয়নি। পরে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। উল্লেখ্য, সিগ্ধা খাতুন হারান আলীর আপন শ্যালকের পুত্রবধূ ছিলেন।

এই অভিজ্ঞতার কারণে হারান আলীর পরিবার স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় ওঝার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, “আমাদের হাসপাতালে এন্টিভেনম রয়েছে। তবে প্রয়োগের আগে রোগীকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু অনেক সময় স্বজনরা সেই সময় অপেক্ষা করতে চান না এবং দ্রুত চিকিৎসার জন্য অন্য ব্যবস্থা নেয়।”

বাংলাদেশে সাপের কামড়ের কারণে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এবং যথাযথ এন্টিভেনম প্রয়োগই জীবন রক্ষা করতে পারে। ঘরে বা খোলা মাঠে ঘুমের সময় সতর্কতা না নেওয়া এবং স্থানীয় ওঝার মতো অপ্রমাণিত চিকিৎসায় নির্ভর করা মারাত্মক বিপদ তৈরি করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চলতি সপ্তাহের শুরুতে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক...

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের তুলনামূলক নীরবতা নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি করেছে।...

Related Articles

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...

নেপালে বাস খাদে পড়ে নিহত ৭

নেপালের পাহাড়ি সড়কে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় সাতজন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।...