Home জাতীয় অপরাধ পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!
অপরাধ

পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!

Share
Share

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রস্তুত করা সারসংক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। পরবর্তী অনুমোদনের জন্য এটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে।

সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে পরীমণির সঙ্গে গোলাম সাকলায়েনের পরিচয় ও যোগাযোগ শুরু হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখার কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সাকলায়েন পরীমণির বাসায় অবস্থান করেছেন। এছাড়া মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথোপকথনের তথ্যও তদন্তে পর্যালোচনা করা হয়েছে।

নথি অনুযায়ী, ২০২১ সালের ১ আগস্ট পরীমণি সাকলায়েনের রাজারবাগের সরকারি বাসভবনে যান এবং পরদিন গভীর রাতে সেখান থেকে বের হন।

উল্লেখ্য, ২০২১ সালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। সেই সূত্রেই পরীমণির সঙ্গে তার যোগাযোগ শুরু হয়েছিল বলে জানা যায়।

অভিযোগ ওঠার পর গোলাম সাকলায়েনকে ডিবি থেকে বদলি করা হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাঁকে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।...

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থসংকট, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তিন চিঠিতেও সাড়া মেলেনি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। বকেয়া রয়েছে ঈদ বোনাস ও ওভারটাইমের অর্থও। সব মিলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পাওনা প্রায়...

Related Articles

স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ

এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল মুসরিকা আক্তার মিতুর। নবম শ্রেণিতে পড়ার সময়...

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান...

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদকে ঘিরে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি

  নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে ঘিরে বিএনপি ও জাতীয়...

;