Home আঞ্চলিক পটুয়াখালীতে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ
আঞ্চলিকজাতীয়বিএনপিরাজনীতি

পটুয়াখালীতে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়।

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খালেদা জিয়ার মৃত্যুর দিনেই সন্তানের জন্ম হওয়ায় শোক ও আবেগের মিশ্র অনুভূতি থেকেই মেয়ের নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারটি।

ইলিয়াস আজিজ বলেন,“আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমের জন্য বেগম খালেদা জিয়াকে আমরা গভীর শ্রদ্ধা করি। যেদিন আমার কন্যাসন্তান জন্ম নেয়, সেদিন সারাদেশে শোকের আবহ ছিল। সেই অনুভূতি থেকেই মেয়ের নাম ‘খালেদা জিয়া’ রাখার সিদ্ধান্ত নিই।” তিনি আরও জানান, আল্লাহ তায়ালা চাইলে ভবিষ্যতে মেয়েকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে চান।

নবজাতকের মা মারিয়ম বলেন,“এই নামকরণের পেছনে আমাদের পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। আমরা চাই, আমাদের মেয়েটি নৈতিকতা ও আদর্শে বড় হোক।”

এদিকে নবজাতকের এমন নামকরণ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন,“এটি নিঃসন্দেহে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাস ও একটি অধ্যায়ের প্রতি মানুষের আবেগের প্রতিফলন দেখা যায়।”

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক মার্কিন...

এবার নাতনিকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ করে হত্যা, উঠানে দাদির মরদেহ

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে বিবস্ত্র অবস্থায় মরদেহ ফেলে রাখার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি)...

Related Articles

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হত্যার ঘটনায় বাংলাদেশ গভীর...

ইরানি হামলায় বাহরাইনে বাংলাদেশি শ্রমিক নিহত

  ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত...

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগ বাতিল...

এমপির স্ত্রীকে অতিথি করায় ইউএনও-এসিল্যান্ড বদলি

  হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রশাসনের এক মতবিনিময় সভায় সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান...