Home আন্তর্জাতিক নেপালে ডিসকর্ডের মাধ্যমে যেভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত সুশীলা কারকি
আন্তর্জাতিক

নেপালে ডিসকর্ডের মাধ্যমে যেভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত সুশীলা কারকি

Share
Share

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন সুশীলা কারকি। সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘ডিসকর্ড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। গত সপ্তাহে ছাত্র-জনতার তীব্র বিক্ষোভের পর পদত্যাগ করেন কে পি শর্মা অলি, যা প্রশাসনিক শূন্যতা তৈরি করে।

কাঠমান্ডুর তরুণরা প্রাথমিকভাবে বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী করার প্রচার চালালেও, কয়েক দফার বৈঠকের পর চূড়ান্তভাবে সুশীলা কারকিকে বাছাই করা হয়। ডিসকর্ডে ১ লাখ ৪৫ হাজার সদস্যের একটি গ্রুপ ভোটাভুটিতে অংশ নিলে সুশীলা কারকির পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া যায়। ভোটাভুটি আয়োজন করে নাগরিক সংগঠন ‘হামি নেপাল’। গ্রুপের সদস্যরা সরাসরি বিক্ষোভে অংশ নিয়েছেন এবং ডিসকর্ডকে ভোটের পার্লামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে সুশীলা কারকি নেপালে সমাদৃত। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বের সময় তিনি গুরুত্বপূর্ণ মামলার রায় দেন, যার মধ্যে তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয় প্রকাশ প্রসাদ গুপ্তাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করা অন্যতম। সুশীলা ও তাঁর স্বামী দুর্গা প্রসাদ সুবেদি নব্বইয়ের দশকে রাজতন্ত্র বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম...

লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, শান্তিরক্ষী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ তথ্য জানিয়েছে লেবাননে...

Related Articles

ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত

মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই, বরং তা ইরানের...

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলে ‘বিতর্কিত’ আইন পাশ

এক ঐতিহাসিক ও চরম বিতর্কিত সিদ্ধান্তে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে নতুন...

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি সচল করতে ইসলামাবাদে চার দেশের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ...

বাইবেলের ভবিষ্যদ্বাণী- ইরান যুদ্ধের মাধ্যমে শেষ জামানায় পদার্পণ করেছে বিশ্ব

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাত কোনো সাধারণ ভূ-রাজনৈতিক লড়াই নয়, বরং এটি...