Home আন্তর্জাতিক নেতানিয়াহুর অফিসে হামলা চালিয়েছে ইরান
আন্তর্জাতিক

নেতানিয়াহুর অফিসে হামলা চালিয়েছে ইরান

Share
Share

পাল্টা হামলার জবাবে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর অফিসে ও বিমানবাহিনী প্রধানের সদরদপ্তরে হামলা করার দাবি করেছে  ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড (আইআরজিসি)। ফার্স বার্তা সংস্থার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে সোমবার (২ মার্চ) এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে,‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’ এ হামলায় ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন অঞ্চলজুড়ে সার্বভৌম ভূখণ্ডের বিরুদ্ধে ইরান ও তাদের মিত্রদের “বেপরোয়া ও নির্বিচার হামলার” নিন্দা জানিয়েছেন। সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমানঘাঁটি ও সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলার পর তিনি এ মন্তব্য করেন।

ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, ‘সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে এবং উত্তেজনা প্রশমিত হয়, সে জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই অঞ্চলের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

  ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০)। শুক্রবার...

আজ জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান...

Related Articles

‘ভুলবশত’ তিনটি মার্কিন এফ-১৫ জেট ভূপাতিত করেছে কুয়েত

  যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল ও ইরান-এর মধ্যে চলমান সংঘাত তৃতীয় দিনে গড়াতেই...

খামেনির কার্বন কপি ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলিরেজা

  ইরানের নতুন অন্তর্বর্তীকালীন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পাওয়া আয়াতুল্লাহ আলিরেজা আরাফিকে...

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি: বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র...

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হত্যার ঘটনায় বাংলাদেশ গভীর...