Home জাতীয় অপরাধ নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকদুর্ঘটনা

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

Share
Share

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। হামলায় আরও অনেকে আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউয়ের একটি মসজিদে এ হামলা চালানো হয়। নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালানো হয় এবং ভয়ে পালাতে থাকা মানুষদেরও লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে জমি ও পানির প্রবেশাধিকার নিয়ে কৃষক ও পশুপালকদের সংঘাত প্রায়শই সহিংসতায় রূপ নেয়। সেখানে এ ধরনের সশস্ত্র হামলা এখন প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

এর আগে চলতি বছরের জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের এ হত্যাযজ্ঞের পর এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “সরকার কঠোর অবস্থান নিয়েছে, যাতে আরও কোনো আক্রমণ প্রতিরোধ করা যায়।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের...

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...