Home জাতীয় অপরাধ নবীনগরে বন্ধুকে গলা কেটে হত্যা, ঘাতক গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নবীনগরে বন্ধুকে গলা কেটে হত্যা, ঘাতক গ্রেফতার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘনিষ্ঠ বন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন খাইরুল আমিন (২৫) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উমর হাসান (২৩) মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক খাইরুল আমিনকে গ্রেফতার করেছে। তিনি একই গ্রামের পশ্চিমপাড়ার চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উমর ও খাইরুল শৈশবের বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে খাইরুল সিঁদ কেটে উমরের ঘরে ঢোকে। এরপর ধারালো দা দিয়ে উমরের ঘাড় ও হাতে একাধিক কোপ দেয় এবং গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে গেলে খাইরুল তাকে কোপ মেরে আহত করে পালিয়ে যায়।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যেই ঘাতক খাইরুল আমিনকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল বন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।” নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার পরিচালিত এ অভিযানে যৌথভাবে অংশ নেয়...

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ করেছেন সেবা নিতে আসা ভুক্তভোগীরা। দলিল লেখক, নকলনবীশ ও দালাল সিন্ডিকেটের...

Related Articles

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে...

সংসদে শিক্ষা পদ্ধতি নিয়ে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। লটারি পদ্ধতির কারণে...

নৈতিক শিক্ষা জোরদারে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ সরকারের

দেশে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক...

সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না: স্পিকার

জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত (অ্যালাউড) নয় বলে জানিয়েছেন স্পিকার...