Home আঞ্চলিক নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

Share
Share

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব বিশ্বাস (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। রাকিব বিশ্বাস লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামের মনির বিশ্বাসের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাকিব ও তার কয়েকজন বন্ধু মশাঘুনি গ্রামের একটি নির্মাণাধীন দুইতলা ভবনে খেলছিল। ভবনটির দ্বিতীয় তলার পাশ দিয়েই পল্লী বিদ্যুতের একটি সংযোগ তার ঝুলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত রাকিব ওই তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়।

তীব্র ঝাঁকুনিতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেদিনই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। টানা চিকিৎসার পরও শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

লোহাগড়া পৌরসভার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,
“শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” বাংলাদেশে প্রতিবছর অসংখ্য শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকা, বৈদ্যুতিক তারের সঠিক মেরামত না করা এবং নির্মাণকাজে অসতর্কতা এসব মৃত্যুর মূল কারণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত: নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি সামরিক ও অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

Related Articles

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য...

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...