Home জাতীয় অপরাধ নওগাঁয় সড়কে গাছ ফেলে বাস-মাইক্রোবাসে ডাকাতি
অপরাধ

নওগাঁয় সড়কে গাছ ফেলে বাস-মাইক্রোবাসে ডাকাতি

Share
Share

নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সাপাহারগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি মাইক্রোবাসসহ কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার মানাষী ও করমজাই এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ডাকাতরা সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড তৈরি করে। এতে দুই পাশে বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে বাসের দরজা-জানালা দিয়ে ঢুকে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। একইভাবে মাইক্রোবাসসহ আরও কয়েকটি যানবাহনে ডাকাতি চালানো হয়।
এ ঘটনায় এখনো পর্যন্ত পত্নীতলা থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...