Home আঞ্চলিক নওগাঁয় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নওগাঁয় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

Share
Share

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কের শ্যামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম শ্যামপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরস্বতীপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইদুল ইসলাম। পথে শ্যামপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ইফতারে বুট মুড়ি, রাতে ভাত দেয় না’ এতিমখানার সেই শিশুর যে  চিঠি ছুঁয়েছে হৃদয় 

রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানায় থাকা এক শিশুর, মায়ের কাছে লেখা সরল ভাষার একটি চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আবেগঘন সেই...

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু হত্যার গুজব ছড়িয়েছে। শনিবার (১৫ মার্চ) নেতানিয়াহুর দফতর এসব দাবি উড়িয়ে...

Related Articles

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল: লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছিলেন...

অচল ২০ যানবাহন মেরামত করে সচল করছে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গ্যারেজে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ২০টি...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে...

ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, একদিন যদি ড. মুহাম্মদ ইউনূস উপলব্ধি করেন, তখন...