Home আঞ্চলিক ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, নিহত ২
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, নিহত ২

Share
Share

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা।

নিহতরা হলেন—উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন সংযোজন করা হয়েছে। স্পিকারের চেয়ার-এর পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা—“লা ইলাহা...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

Related Articles

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...