Home আন্তর্জাতিক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি
আন্তর্জাতিকজাতীয়

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি

Share
Share

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকা বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ও সুযোগসমূহ তুলে ধরেন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব নীতিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।
খন্দকার মুক্তাদির বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান -বাংলাদেশ ইপিএ চুক্তি একটি মাইলফলক।

এটি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের ইপিএ আলোচনার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে কাজ করবে। জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকা বলেন, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) দেশ পরিচালনার দায়িত্বে গ্রহণের পর বিনিয়োগ পরিবেশ উন্নত হয়েছে। বাংলাদেশের সাথে জাপানের ইপিএ চুক্তি স্বাক্ষর বাণিজ্য সম্ভাবনা আরো বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে অনেক জাপানি বিনিয়োগকারী এ দেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। জাপানি বিনিয়োগ এদেশে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও মেট্রোরেলের মতো স্থাপনায় জাপানি বিনিয়োগকারীদের বিনিয়োগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে জেটরো’র সহযোগিতা অব্যাহত থাকবে । একই সাথে বাংলাদেশি পণ্য জাপানের বাজারে প্রোমোট করতেও জেটরো ভূমিকা রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন।
উভয় পক্ষই বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪২ বছরের শিক্ষকতা শেষে অবসরে সেগুপ্তা কানিজ আক্তার

সুদীর্ঘ ৪২ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের সমাপ্তি টানলেন সিলেটের ঐতিহ্যবাহী দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিজ আক্তার। মঙ্গলবার ছিল তাঁর...

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের খড়কুড়িয়া খালে অভিযান চালিয়ে দুর্ধর্ষ জলদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি এক জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাত দুইটার দিকে...

Related Articles

মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন: ইরান

ইরানের নবনিযুক্ত সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার...

জামালপুরে শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় পিতা নিহত , ছেলের শ্বশুরসহ আটক ৬

জামালপুরে ছেলে ও ছেলের বউয়ের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে শ্বশুরবাড়ির স্বজনদের...

জামালপুরে হামে আক্রান্ত ১০ জন শিশু হাসপাতালে ভর্তি

জামালপুর জেনারেল হাসপাতালে গত কয়েক দিনে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মোট ১০...

‎মোংলায় বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ‎

‎রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অনিয়ম, দুর্নীতি আর...