Home আঞ্চলিক দেওয়ানগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

দেওয়ানগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Share
Share

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাঠে কাজ করার সময় সাপের কামড়ে আলম মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলম মিয়া নিজের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল মারে। তৎক্ষণাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলম মিয়া ওই গ্রামের মৃত আমান আলীর ছেলে। পরিশ্রমী ও কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। একই সঙ্গে গ্রামজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

এক প্রতিবেশী বলেন, “আলম খুবই পরিশ্রমী মানুষ ছিলেন। হঠাৎ এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না।” দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “সাপের কামড়ে কৃষক আলম মিয়ার মৃত্যু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে যুদ্ধ- শাহজালালে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট...

সংরক্ষিত নারী আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের গেজেট প্রকাশের পর সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে...

Related Articles

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

বিশ্বনাথ পৌরসভায় দেড় হাজার পরিবারে ভিজিএফ চাল বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র...

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...