Home আন্তর্জাতিক থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে গোলাগুলি, দু’দিনে নিহত ৭
আন্তর্জাতিক

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে গোলাগুলি, দু’দিনে নিহত ৭

Share
Share

দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চার মাস পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত রোববার থেকে শুরু হওয়া সংঘাতে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছে ৬ জন কম্বোডিয়ার নাগরিক এবং একজন থাই সেনাসদস্য।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার রাতে সীমান্তবর্তী এলাকায় থাই বাহিনীর গোলায় দুই বেসামরিক লোক নিহত হন। এ নিয়ে মাত্র দু’দিনে কম্বোডিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। অপরদিকে থাইল্যান্ডে নিহত ব্যক্তি দেশটির সেনাবাহিনীর সদস্য।

বেসামরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “থাইল্যান্ড সার্বভৌমত্ব রক্ষার নামে কম্বোডিয়ার নিরীহ গ্রামবাসীদের ওপর হামলা চালাচ্ছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

অন্যদিকে থাইল্যান্ড নিজেদের অবস্থান ব্যাখ্যা করে দাবি করেছে, তারা শুধু সীমান্তে ‘অবৈধ অনুপ্রবেশ’ ঠেকাতে অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার সকালের বিবৃতিতে থাই নৌবাহিনী জানায়, ত্রাত প্রদেশের জলসীমায় কম্বোডীয় সেনাদের উপস্থিতি শনাক্ত করে তাদের ধাওয়া করা হয়। এতে কম্বোডীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

সংঘাতের বিস্তার রোধে এখনো কোনো যৌথ আলোচনার ঘোষণা পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, সীমান্ত টহল, ভূমি-সীমা নির্ধারণ এবং জলসীমা নিয়ে পুরোনো বিরোধই নতুন গোলাগুলির মূল কারণ হতে পারে। দুই পক্ষের উত্তেজনা অব্যাহত থাকায় সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি ব্রিটেনের, অন্যদেরও অনীহা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান করলেও বৃটেন এবং অন্যান্য মিত্র দেশগুলো এ আহ্বানে সাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছে। টেলিগ্রাফের...

গার্ডিয়ানের বিশ্লেষণ-বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দ্রুত কৌশলগত প্রাধান্য বজায় রাখে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত...

Related Articles

মার্কিন রিপোর্টে আরএসএস-র নিষেধাজ্ঞা সুপারিশ ভারতের তীব্র প্রতিক্রিয়া

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ...

বিশ্বরাজনীতির চাপে তাকাইচির নেতৃত্বে জাপানের কঠিন পরীক্ষা

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ে এমন কিছু...

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির...

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব...