Home আন্তর্জাতিক ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিকজাতীয়

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

Share
Share

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা—এমন অভিযোগ উঠেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সদস্য তারেকুর রহমান বলেন, লাশের ছবি দেখে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, নিহত তিনজনের মরদেহে কুপিয়ে ও তীর মেরে হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আয়োজনের প্রক্রিয়া চলছে।

বিজিবির প্রাথমিক তথ্যে জানা যায়, গত দুই-তিন দিন আগে শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে ওই তিন বাংলাদেশি ত্রিপুরার খোয়াই থানার কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার ভারতের অভ্যন্তরে, বিএসএফের ৭০ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায়।

স্থানীয়রা তাদের গরুচোর সন্দেহে রাতের অন্ধকারে আক্রমণ চালালে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। বর্তমানে মরদেহগুলো ভারতের সাম্পাহার থানায় রয়েছে। বিজিবি জানিয়েছে, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...