Home আন্তর্জাতিক তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা 
আন্তর্জাতিকজাতীয়

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা 

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করা হয়।

দলীয় সূত্র জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা সামগ্রী বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গ্রহণ করেন। এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদীসহ দলের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান। নির্বাচনে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপি নেতারা বলেন, প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা দুই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করে। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন দেশ ও অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন বিএনপি চেয়ারম্যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পেলেন ৫ শ্রেণির ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জাতিসংঘের...

Related Articles

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সেখানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি...

ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার: তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে রাজি জয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি সবসময় আলোচনায়...

ভারত হাসিনাকে ফিরিয়ে দেবে, আশাবাদী মির্জা ফখরুল

ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন...

হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ সঠিক নয় :পুলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে...