Home আন্তর্জাতিক তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
আন্তর্জাতিকদুর্ঘটনা

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Share
Share

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে রাজ্যের তেনকাসি জেলার কাদায়ানাল্লুর এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তামিলনাড়ু পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বেসরকারি বাসের সঙ্গে তেনকাসি থেকে কোভিলপট্টি অভিমুখে যাওয়া আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

রাজ্য পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী ‘কেইসার’ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। কর্মকর্তাদের ধারণা, অতিরিক্ত গতি এবং চালকের অবহেলার কারণেই এ মর্মান্তিক সংঘর্ষ ঘটেছে।

দুর্ঘটনায় আহত ২৮ জনকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স (টুইটার)-এ দেওয়া পোস্টে ছয়জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের উন্নত চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “তেনকাসির কাদায়ানাল্লুর এলাকায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করবে।”
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদযাত্রায় স্বস্তি: ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩৯ লাখ টাকার টোল আদায়

ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের পথযাত্রায় অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ । গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে প্রায়...

লারিজানি হত্যার ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা ইরানি সেনাপ্রধানের

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতা আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি । বুধবার দেওয়া এক...

Related Articles

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে নজিরবিহীন সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন...

‘ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে’ – ইরানকে সৌদি আরবের চরম হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন। দীর্ঘদিনের শীতল সম্পর্কের টানাপোড়েন ছাপিয়ে...

মধ্যপ্রাচ্যে রণক্ষেত্র: চার প্রতিবেশী দেশের জ্বালানি অবকাঠামোতে ইরানের ভয়াবহ হামলা

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক ভয়াবহ ও নজিরবিহীন অধ্যায়ের সূচনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ)...

বান্দরবানে দুর্গম পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান সদর উপজেলার মেঘলা এলাকায় পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও...