Home আঞ্চলিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত হয়েছে ১ 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত হয়েছে ১ 

Share
Share

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় দুটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন এক কাভার্ডভ্যান চালক। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া হাসান রাবার ইন্ডাস্ট্রির উল্টা পাশে ঢাকাগামী লেনে সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান চালক রনি (৩৮)  যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আলম মিয়ার ছেলে।

আহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৫০), একই এলাকার আব্দুর রব মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪৩), বাচ্চু মিয়ার ছেলে রনি (৩০) ও যশোর জেলার কেশবপুর উপজেলার কাটাখালী গ্রামের খালেক মিয়ার ছেলে কামরুল (২৭)। আহতদের মধ্যে কামাল হোসেনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকামুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে, পেছন থেকে দ্রুতগতির দুটি কাভার্ডভ্যান পিকআপ ভ্যানটিকে পরপর ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় পেছনের কাভার্ডভ্যানের সামনের অংশ।

এ সময় চাপা পড়েন কাভার্ডভ্যানের চালক। ভবেরচর হাইওয়ে পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আটকে পড়া কাভার্ডভ্যান চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে নিহত চালকের মরদেহ। মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...