Home আন্তর্জাতিক ট্রাম্প প্রশাসন এক লাখের বেশি ভিসা বাতিল করেছে
আন্তর্জাতিকজাতীয়

ট্রাম্প প্রশাসন এক লাখের বেশি ভিসা বাতিল করেছে

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই এক লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন।সোমবার (১২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া এক লক্ষাধিক ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা প্রায় ১৫০ শতাংশ বেড়েছে।

মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, মূলত চারটি কারণে ভিসা বাতিল করা হয়েছে- ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরির দায়ে অভিযুক্ত হওয়া।

বিবৃতিতে আরও বলা হয়, গত এক বছরে বহু মানুষকে হাত-পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, এমনকি তাদের অনেকের কাছে বৈধ ভিসাও ছিল।

যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে এবং অপরাধীদের বিতাড়িত করতে এই কঠোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভুয়া নথিতে বিমানের ৮ পাইলটের চাকরি: জীবনের নিরাপত্তা কোথায়?

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত ৮ পাইলটের বিরুদ্ধে ভুয়া উড্ডয়ন ঘণ্টা, জাল লগবুক এবং তথ্য গোপন করে চাকরি নেওয়ার গুরুতর অভিযোগ...

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক হাইকোর্টে আবেদন করেছেন। হাইকোর্ট সূত্রে জানা গেছে, বিচারপতি...

Related Articles

বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।...

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী...

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস...

ইসরাইলি মালিকানাধীন কোম্পানির ঋণে খামেনির লন্ডন বাড়ি কেনা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লন্ডনে বিলাসবহুল বাড়ি কেনার জন্য যে...