Home আঞ্চলিক টানা বর্ষণে রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট, ১৫ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ২৬ হাজারের বেশি
আঞ্চলিক

টানা বর্ষণে রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট, ১৫ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ২৬ হাজারের বেশি

Share
Share

ওমর ফারুক


কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে টানা বর্ষণে আবারও মানবিক সংকট দেখা দিয়েছে। গত ৪ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত ভূমিধস, আকস্মিক বন্যা ও ঝড়ো হাওয়াসহ বিভিন্ন আবহাওয়াজনিত ঘটনায় অন্তত ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৬ হাজার ১১৯ জন এবং সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৪ হাজার ৩০৭ জন।

মানবিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ সময়ে শরণার্থী শিবিরে মোট ২৮৬টি আবহাওয়াজনিত ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৯৫টি ভূমিধস, ১৫৬টি ঝড়ো হাওয়া এবং ২১টি আকস্মিক বন্যার ঘটনা রয়েছে।

টানা বৃষ্টিতে ২ হাজার ৮০৯টি আশ্রয়কেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৩টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ ও স্যানিটেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা ক্ষতিগ্রস্তদের উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর, খাদ্য, চিকিৎসা ও জরুরি আশ্রয় সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে শরণার্থী শিবিরগুলোতে নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে।

পরিস্থিতি নিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশ প্রতিনিধি আইভো ফ্রেইজসেন বলেন, সাম্প্রতিক প্রাণহানি আবারও প্রমাণ করেছে যে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শরণার্থী শিবিরে বসবাসরত ১২ লাখের বেশি রোহিঙ্গা প্রতি বর্ষা মৌসুমেই চরম ঝুঁকির মধ্যে জীবনযাপন করছেন।

তিনি বলেন, পর্যাপ্ত অর্থায়ন, নিরাপদ জমির ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিনিয়োগের অভাবে অনেক ঝুঁকি কমিয়ে আনার সুযোগ নষ্ট হচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সম্পদ, কার্যকর পরিকল্পনা এবং টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও কারাবাসের কারণে দীর্ঘ সাত মাস অভিনয়জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন ছোটপর্দার...

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;