টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের নাম ইব্রাহিম খান রিয়াদ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসাটির পাঁচ থেকে ছয়জন আবাসিক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। শুক্রবার আবাসিকের এক শিক্ষার্থী ছুটিতে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে তার অভিভাবকেরা মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে বিষয়টি জানান।
শনিবার বিকেলে অভিযোগের বিষয়ে মাদ্রাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন অভিযুক্ত পরিচালককে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু জানান, এক শিক্ষার্থী পরিবারের কাছে অভিযোগ জানানোর পর তার অভিভাবকেরা বিষয়টি তাঁদের অবহিত করেন। পরে মাদ্রাসায় সালিশ বৈঠক বসলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ইব্রাহিম খান রিয়াদকে থানায় আনা হয়েছে। অভিযো
Leave a comment