Home আন্তর্জাতিক টাওয়ার হ্যামলেটসের মেয়র হিসেবে পুনর্নির্বাচিত লুৎফুর রহমান
আন্তর্জাতিকযুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসের মেয়র হিসেবে পুনর্নির্বাচিত লুৎফুর রহমান

Share
Share

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের এর নির্বাহী মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। অ্যাসপায়ার পার্টির প্রার্থী হিসেবে তিনি ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।
শুক্রবার (৮ মে) লন্ডনের ExCeL London–এ ভোট গণনা অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ লাখ ১৯ হাজার ৩০ জন এবং ভোটার উপস্থিতির হার ছিল ৪২ দশমিক ১ শতাংশ।
পূর্ণ ফলাফলে দেখা যায়, লেবার পার্টির প্রার্থী Sirajul Islam পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট এবং গ্রিন পার্টির Hirra Khan Adeogun পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট। এছাড়া রিফর্ম ইউকের জন জেরাল্ড বুলার্ড পান ৭ হাজার ১৫৩ ভোট।
নির্বাচনের ফল ঘোষণা করে টাওয়ার হ্যামলেটসের রিটার্নিং অফিসার Stephen Halsey বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস দেশের অন্যতম সেরা নির্বাচন প্রক্রিয়ার উদাহরণ তৈরি করেছে।
তিনি আরও জানান, ভোটকেন্দ্র ও গণনাকেন্দ্রে প্রায় ৮০০ কর্মী কাজ করেছেন। এছাড়া টাওয়ার হ্যামলেটস পুলিশ ও ইলেক্টোরাল কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোও নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেছে।
এদিকে নির্বাহী মেয়র নির্বাচনের পর শনিবার (৯ মে) একই ভেন্যুতে ২০টি ওয়ার্ডের জন্য ৪৫ জন কাউন্সিলর নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে গণনা শুরু হবে এবং ফলাফল কাউন্সিলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় যুবক গুলিবিদ্ধ: পিস্তল ও ককটেল উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০)...

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা...

Related Articles

ইরানি তেল বিক্রিতে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য শান্তিচুক্তির প্রক্রিয়ার অংশ...

লন্ডনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার...

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা পর্যবেক্ষণের দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি...

স্টারমার শিগগিরই পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের: ডাউনিং স্ট্রিটের অস্বীকার

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগিরই তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন’ বলে জোরালো...