Home আঞ্চলিক ঝালকাঠিতে ১১ মাসে কোরআনে হাফেজ হলেন ১০ বছর বয়সী শিহাব
আঞ্চলিকইসলামজাতীয়ধর্ম ও জীবন

ঝালকাঠিতে ১১ মাসে কোরআনে হাফেজ হলেন ১০ বছর বয়সী শিহাব

Share
Share

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাত্র ১১ মাসে কোরআনে হাফেজ হলেন ১০ বছর বয়সী শিহাব মাহমুদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কোরআন মাদরাসায় আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে পাগড়ি পরানো হয়। এদিন শিহাবসহ আরও আটজন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়।

শিহাব মাহমুদ কাঁঠালিয়া সদরের বাসিন্দা সাংবাদিক মো. শহীদুল ইসলাম ও স্কুলশিক্ষিকা মাহমুদা আক্তারের ছেলে।
সন্তানের এ অর্জনে অভিভূত বাবা শহীদুল ইসলাম বলেন, “সন্তান আমাদের স্বপ্ন পূরণ করেছে।” কৃতজ্ঞতা প্রকাশ করে মা মাহমুদা আক্তার বলেন, “আমরা খুবই আনন্দিত। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবদুল কাদের জানান, শিহাব ভর্তি হওয়ার পর থেকেই তার বিশেষ মেধা লক্ষ্য করা গেছে। তিনি বলেন, “একবার কোনো পড়া দিলে অল্প সময়ের মধ্যেই তা সাবলীলভাবে দিতে পারতো। আশা করছি, শিহাব ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ-বিদেশে মাদরাসার জন্য সুনাম বয়ে আনবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...