চব্বিশের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা মামলায় কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফ–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বদিকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে জুলাই–আগস্টের আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এছাড়া, বদির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে টেকনাফের আলোচিত কাউন্সিলর একরাম হত্যা মামলা চলমান রয়েছে।
হাইকোর্টের সর্বশেষ আদেশে সংশ্লিষ্ট হত্যা মামলায় তিনি ছয় মাসের জামিন পেলেন।
Leave a comment