Home আঞ্চলিক জামালপুরে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে ২৫ হাজার জরিমানা
আঞ্চলিক

জামালপুরে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে ২৫ হাজার জরিমানা

Share
Share

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকারি মূল্যের চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি করার অভিযোগে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন।জানা গেছে- শুক্রবার সকালে কাউনিয়ার চর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। এ সময় পেট্রোল মজুদে অনুমোদন না থাকায় এবং সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার অপরাধে ব্যবসায়ী মিজানুর রহমানকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন বলেন- অবৈধভাবে পেট্রোল মজুদ করা এবং তিনগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করার দায়ে মিজানুর রহমানকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আমরণ অনশন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধসহ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমরণ অনশন শুরু...

গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মিজানুর রহমান

জার্মান দূতাবাসে ভিসার সাক্ষাৎকার দিতে কাতার থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিজানুর রহমান শাহীন।...

Related Articles

জামালপুরে এক হাজার ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।জামালপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি-১) মাদক বিরোধী বিশেষ অভিযানে ১...

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুক্তরাজ্যে অবস্থানরত গোয়াইনঘাটবাসীদের অন্যতম সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ তাদের যুক্তরাজ্য শাখার...

শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: ১৬ বছর পর রায়, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৬ বছর আগে সাত বছরের এক শিশুকে অপহরণের পর তার...

শাহ খুররম ডিগ্রি কলেজে ‘মনজুর চৌধুরী স্টাইপেন্ড’ বিতরণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করবে: কয়েস লোদী

সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ‘মনজুর চৌধুরী স্টাইপেন্ড এবং...