Home জাতীয় জাপা নিষিদ্ধের আইনগত যাচাই শেষে পদক্ষেপ নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল
জাতীয়

জাপা নিষিদ্ধের আইনগত যাচাই শেষে পদক্ষেপ নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল

Share
Share

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, গণ অধিকার পরিষদের নেতার ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। একই সঙ্গে তিনি জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দলটি মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পরবর্তীতে জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে তারা নিজেদের পুরোনো ইতিহাস আবারও উন্মোচন করেছে। তাই দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিলে তার আগে আইনগত দিক পুরোপুরি যাচাই-বাছাই করা হবে।

এর আগে সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে নবনির্মিত আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পরে তিনি শহরের সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, কেসি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে জাতীয় পার্টিকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হলেও তিনি পরিষ্কার করে বলেন, আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি সহিংসতার ঘটনাগুলোর পর তাঁর এ মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশটির বর্তমান নেতৃত্ব যদি পারমাণবিক অস্ত্রের...

ইরানে স্থল অভিযানে মার্কিন বাহিনীর জন্য ‘মরণফাঁদ’ শঙ্কা

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও...

Related Articles

হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত ফুরিয়েছে

দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক...

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে...

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী

নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে...

শেখ হাসিনার শাসনামলে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিগত...