Home আন্তর্জাতিক জয়পুরে সরকারি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ৮ রোগীর মর্মান্তিক মৃত্যু
আন্তর্জাতিকদুর্ঘটনা

জয়পুরে সরকারি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ৮ রোগীর মর্মান্তিক মৃত্যু

Share
Share

ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন রোগীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাতে সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের নিউরো ট্রমা সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে হাসপাতালের নিউরো আইসিইউ ওয়ার্ডের স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ইউনিটে। প্রত্যক্ষদর্শী ও
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্টোর রুমে কাগজপত্র, চিকিৎসা সরঞ্জাম ও রক্তের নমুনা সংরক্ষণের টিউব রাখা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে নিশ্চিত হতে তদন্ত চলছে। হাসপাতালের ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকাড় জানান, আগুন লাগার সময় আইসিইউতে ১১ জন রোগী ভর্তি ছিলেন এবং পাশের ওয়ার্ডে আরও ১৩ জন। দ্রুত কিছু রোগীকে সরিয়ে নেওয়া সম্ভব হলেও যারা লাইফ সাপোর্টে ছিলেন, তাদের অনেককে বের করে আনা যায়নি। ঘন ধোঁয়ায় অল্প সময়ের মধ্যেই পুরো ওয়ার্ড অচল হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে প্রবেশপথ বন্ধ দেখে ভবনের উল্টোপাশের জানালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

নিহতদের মধ্যে রয়েছেন—পিন্টু (সিকার), দিলীপ (জয়পুর), শ্রীনাথ (ভারতপুর), রুক্মণি (ভারতপুর), কুশমা (ভারতপুর), সর্বেশ (আগ্রা), বাহাদুর (জয়পুর) এবং দিগম্বর ভার্মা। অগ্নিকাণ্ডের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদবিষয়ক মন্ত্রী যোগরাম প্যাটেল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তবে হাসপাতালে উপস্থিত কিছু স্বজন অভিযোগ করেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে অনেক স্টাফ পালিয়ে যান এবং কেউ সময়মতো উদ্ধার কাজে অংশ নেননি। তারা বলেন, ভেন্টিলেশনে থাকা রোগীদের বাঁচাতে সময়মতো পদক্ষেপ নিলে প্রাণহানি আরও কমানো যেত। এ ঘটনায় রাজ্য সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি সব সরকারি হাসপাতালে বিদ্যুৎ সংযোগ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং সেগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান...

Related Articles

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটার আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি ব্রিটেনের, অন্যদেরও অনীহা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান করলেও বৃটেন এবং...

গার্ডিয়ানের বিশ্লেষণ-বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ করতে প্রতিদ্বন্দ্বী দেশ...