Home Uncategorized জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত , পুলিশ সদস্যসহ আহত ৪
Uncategorizedআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত , পুলিশ সদস্যসহ আহত ৪

Share
Share

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রত্না আক্তার ছবি (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জোয়ানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রত্না আক্তার রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুনের স্ত্রী। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে আছেন পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২), শফিকুল ইসলাম (৩৫), অটোরিকশা চালক ফারুক (৪২) ও রত্নার মেয়ে তামান্না (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হালির মোড় থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মা-মেয়ে, নিচা বাজারে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি
দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

আহতদের মধ্যে রত্না আক্তার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। বাকিদের জয়পুরহাট ও বগুড়ার হাসপাতালে পাঠানো হয়। আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত গৃহবধূ ছাড়াও একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...