আবেদনের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। একই সঙ্গে তাঁদের দলের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নড়াইল সদর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু এবং নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশকে এর আগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁদের আবেদনের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং বিএনপির প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
Leave a comment