Home জাতীয় অপরাধ চট্টগ্রামে আলোচিত জুবায়ের হত্যা মামলার আসামি গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চট্টগ্রামে আলোচিত জুবায়ের হত্যা মামলার আসামি গ্রেফতার

Share
Share

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার আলোচিত জুবায়ের উদ্দিন বাবু (২৬) হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ফারুককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১১ অক্টোবর) ভোরে চান্দগাঁও থানার মৌলভীর পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় ‘স্পোর্টস জোন’ টার্ফ উদ্বোধনকালে সংঘর্ষের ঘটনায় জুবায়ের উদ্দিন বাবু নিহত হন। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা এবং সিটি গেট এলাকার একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঘটনার সময় স্থানীয় আবির রহমান রুবেল ও তার সহযোগীরা মালিকপক্ষের সঙ্গে পূর্ব-শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে হামলা চালায়। এতে জুবায়েরসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত জুবায়েরের ভগ্নিপতি বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০–৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন জানান, শনিবার ভোরে চান্দগাঁও থানার মৌলভীর পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন সামরিক...

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...