Home আঞ্চলিক চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

Share
Share

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী নাথ (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের নাথপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পপি রানী স্থানীয় বাসিন্দা সুজিত কুমার নাথের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বসতঘরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হন পপি রানী। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাটহাজারী পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেখল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নেজাম উদ্দিন। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, “চমেক হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...