Home আঞ্চলিক গোপালগঞ্জে শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গোপালগঞ্জে শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Share
Share

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্বামীর কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গৃহবধূ ঝর্ণা বেগম (৩৫)। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত ঝর্ণা বেগম যুক্তরাষ্ট্র প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী। প্রতিবেশী শাওন জানান, ঘটনার সময় হঠাৎ করে ঝর্ণা বেগমের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দরজা বন্ধ থাকায় প্রথমে জানালার কাঁচ ভেঙে ভেতরে উঁকি দিলে দেখা যায় ধোঁয়া আর শরীর পোড়ার গন্ধ। পরে স্থানীয়রা জোর করে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে ঝর্ণা বেগমের দগ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে কেরোসিনের বোতল ও একটি গ্যাস লাইট উদ্ধার করে।

ঝর্ণা বেগম বড় ছেলে হাফেজ সাকিব তালুকদার (১৮) কে নিয়ে বাড়িতে থাকতেন। তার ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) পাশের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে।

বড় ছেলে সাকিব বলেন, “বাবা প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। সর্বশেষ গতবছর দেশে এসেছিলেন। আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছি, শেষ হলে আমাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বাবা আমার, মা আর ছোট ভাইয়ের পাসপোর্ট নিয়ে গেছেন। মা কেন এমনটা করলেন, আমরা কিছুই বুঝতে পারছি না।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার বলেন, “ঝর্ণা বেগম একজন পর্দানশীল ও সহানুভূতিশীল নারী ছিলেন। এলাকায় সবার বিপদে পাশে দাঁড়াতেন। তাদের পুরো পরিবারই দীর্ঘদিন ধরে প্রবাসে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুনে তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে, মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো কোনো অভিমান থেকেই তিনি আত্মহত্যা করেছেন।”
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...